তেঁতুলের সস – তেঁতুলের সস রেসিপি
তেঁতুলের সস – তেঁতুলের সস রেসিপি
উপকরণঃ
তেঁতুল – ২ কাপ ।
পেঁয়াজ বাটা – ১ চা চামচ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
চিনি – ১/২ কাপ ।
পানি – ৩/৪ কাপ ।
ধনেপাতা – ১ টেবিল চামচ ।
ভিনেগার – ১ টেবিল চামচ ।
ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
প্রথমে তেঁতুলের সাথে পানি দিয়ে ক্বাথ বের করে নিন । এবার তেঁতুলের ক্বাথের সাথে ভিনেগার ছাড়া সব উপকরণ মিশিয়ে চুলায় জ্বাল দিন । আঁচ কমিয়া অনবরত নাড়তে থাকুন যাতে লেগে না যায় । সবশেষে ভিনেগার দিয়ে দিন । কিছুটা ঘন হয়ে এলে মানিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন । ঠাণ্ডা করে বোতলে ভরে সংরক্ষণ করুন । সিঙ্গারা , সমুচা বা যে কোন ঝাল নাস্তার সাথে খেতে পারেন তেঁতুলের সস ।
এস/
ছবিঃ সংগ্রহ

