পালং শাকের পাকোড়া – পালং শাকের পাকোড়া রেসিপি
পালং শাকের পাকোড়া
উপকরণঃ
পালং শাক কুচি – ৪ কাপ ।
বেসন – ৪ কাপ ।
ময়দা – ১/২ কাপ ।
কাঁচা মরিচ – ৩/৪ টি ।
পেঁয়াজ – ২ টি ।
ধনিয়া পাতা – ১ টেবিল চামচ ।
জিরা গুঁড়ো – সামান্য ।
আদা বাটা – ১/২ চা চামচ ।
লবণ – পরিমাণমতো ।
তেল – ভাজার জন্য ।
প্রণালীঃ
ময়দা ও বেসন অল্প পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে । এবার মিশ্রণের সাথে পেঁয়াজ কুচি , মরিচ কুচি , পালং সাক কুচি , ধনিয়া পাতা কুচি , আদা বাটা , জিরা গুঁড়ো , লবণ মিশিয়ে নিন । ফ্রাইপ্যানে তেল গরম করুন । একটি পাকোড়ার জন্য এক টেবিল চামচ মিশ্রণ গরম তেলে দিয়ে ভাজুন । ভাজা সোনালি রঙের হলে নামিয়ে ফেলুন । টমেটো সস বা পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন মচমচে পালং পাকোড়া ।
এস/
ছবিঃ সংগ্রহ

