ফালুদা – সুস্বাদু ফালুদা রেসিপি
ফালুদা – সুস্বাদু ফালুদা রেসিপি
উপকরণঃ
দুধ – ১ লিটার ।
জেলি – ১ কাপ ।
সাবুদানা – ১ কাপ ।
নুডুলস ( ফালুদার জন্য তৈরি ) – ১/২ কাপ ।
পেস্তা কুচি – ১ চা চামচ ।
আমন্ড কুচি – ১ চা চামচ ।
কাজু বাদাম – ১ চা চামচ ।
ভ্যানিলা আইসক্রিম – ১ কাপ ।
ফল ( কলা , আপেল , আঙ্গুর , বেদানা ) – পরিমাণমতো ।
চিনি –স্বাদমতো ।
লবণ – স্বাদমতো ।
পানি – পরিমাণমতো ।
প্রণালীঃ
প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন । এরপর নুডুলস ও সাবুদানা সেদ্ধ করে নিন । সেদ্ধ হয়ে গেলে এতে ঘন করা দুধ , চিনি , লবণ দিয়ে নাড়তে থাকুন । ফলগুলো কেটে রাখুন । এবার গ্লাসে বা পাত্রে সেদ্ধ করা উপকরণগুলো নিন । এর উপর একে একে পেস্তাকুচি , আমন্ডকুচি , কাজুবাদাম , জেলি দিয়ে দিন । এবার ভ্যানিলা আইসক্রিম ও কেটে রাখা ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ফালুদা ।
এস/
ছবিঃ সংগ্রহ

