ফুলকপির পাকোড়া – ফুলকপির পাকোড়া রেসিপি
ফুলকপির পাকোড়া – ফুলকপির পাকোড়া রেসিপি
উপকরণঃ
ময়দা – ১ কাপ ।
ডিম – ২/৩ টি ।
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ ।
কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ ।
লবণ – স্বাদমতো ।
তেল – ভাজার জন্য ।
প্রণালীঃ
ফুলকপি কুচি করে কেটে নিন । কুচানো ফুলকপির সাথে ময়দা , কর্নফ্লাওয়ার , ডিম , কাঁচামরিচ কুচি , পেঁয়াজ কুচি , গোলমরিচ গুঁড়ো , ধনেপাতা , লেবুর রস , লবণ একসাথে মিশিয়ে নিন । মিশ্রণটি যেন বেশি পাতলা না হয় । চুলায় প্যানে তেল গরম করে নিন । একটি পাকোড়ার জন্য এক টেবিল চামচ করে মিশ্রণ গরম তেলে ভাজুন । বাদামী রঙের হয়ে এলে নামিয়ে নিন । ভাজা হয়ে গেলে সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার ফুলকপির পাকোড়া ।
এস/
ছবিঃ সংগ্রহ

