বিফ স্টেক

বিফ স্টেক – বিফ স্টেক তৈরির রেসিপি  

উপকরণঃ

গরুর মাংস – ৫০০ গ্রাম ।

অলিভ অয়েল – ১ টেবিল চামচ

মাখন – ২ টেবিল চামচ ।

সস তৈরির জন্যঃ

সয়াসস – ২ টেবিল চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ ।

অলিভ অয়েল – ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

চিনি – ১/২ চা চামচ ।

শুকনো মরিচ গুঁড়ো – ১ চা চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ ।

আদা বাটা – ১ টেবিল চামচ

লবণ – প্রয়োজন মতো ।

প্রণালীঃ

বিফ স্টেক তৈরি করতে হাড় ছাড়া গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন । কিচেন হ্যামার দিয়ে মাংসের টুকরো সামান্য থেঁতো করে নিতে হবে । সস তৈরির সব উপকরণ একসাথে মিশিয়ে মাংসের টুকরোর সাথে মেখে এক ঘণ্টা ম্যারিনেট করুন । চুলায় প্যানে অলিভ অয়েল ও মাখন দিয়ে গরম হলে মাংসের টুকরো দিয়ে দিন । দু’পাশ হালকা বাদামী করে ভাজুন যাতে জুসিভাব থাকে । ভাজা হয়ে গেলে পছন্দমতো সব্জি , ভাত বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ  

আরও খবর