মিটবল – মজাদার মিটবল তৈরির রেসিপি
মিটবল – মিটবল তৈরির রেসিপি
উপকরণঃ
মাংসের কিমা – ২ কাপ ।
ডিম – ১ টি ।
লবণ – স্বাদমতো ।
আদা বাটা – ১ চা চামচ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
পেঁয়াজ কুচি – ১ চা চামচ ।
কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ ।
জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
লেবুর রস – ২ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
ধনে গুঁড়ো – ১/২ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
তেল – ভাজার জন্য ।
টমেটো সস – ২ টেবিল চামচ ।
প্রণালীঃ
প্রথমে মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন । এক্ষেত্রে পছন্দমতো যে কোন মাংসের কিমা নেওয়া যাবে । এবার কিমার সাথে ডিম , লবণ , আদা কুচি , রসুন কুচি , পেঁয়াজ কুচি , মরিচ গুঁড়ো , জিরা গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , কাঁচামরিচ কুচি , লেবুর রস , ধনে ও হলুদ গুঁড়ো , ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এরপর মাখানো কিমা ছোট ছোট বলের আকারে গড়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন । এবার মিটবলগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন । সবগুলো মিটবল ভাজা হয়ে গেলে লেটুস পাতা ও টমেটো সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

