মুরগির তেহারি – সরিষার তেলে মুরগির তেহারি
সরিষার তেল দিয়ে মুরগির তেহারি
উপকরণঃ
মুরগি- ১ টি ।
সরিষার তেল – ১ কাপ ।
পোলাও চাল / বাসমতী চাল – ৪ কাপ।
টকদই – ১ কাপ ।
পেঁয়াজ কুচি – ১ কাপ ।
আদা বাটা – ২ টেবিল চামচ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
পেঁয়াজ বাটা – ১ চা চামচ ।
দারুচিনি – ৩/৪ টুকরো ।
এলাচ – ৪/৫ টি ।
লবঙ্গ – ৪/৫ টি ।
জয়ফল বাটা – ১/২ চা চামচ ।
তেজপাতা – কয়েকটি ।
চিনি – ১/২ চা চামচ ।
লবণ – পরিমাণমত ।
বেরেস্তা – সামান্য ।
গোলমরিচ গুড়ো – ১/৪ চা চামচ ।
কাঁচা মরিচ – ৮/৯ টি ।
প্রণালীঃ
প্রথমে মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে । সব মসলা মুরগির সাথে মিশিয়ে এক ঘণ্টা মেরিনেট করতে হবে । এরপর চুলায় অল্প আঁচে সামান্য পানি দিয়ে ২০/২৫ মিনিট মাংস রান্না করুন । বিরিয়ানির জন্য একটি হাড়িতে সরিষার তেল দিয়ে চাল দিয়ে দিন । অল্প আঁচে কিছুক্ষণ ভাজুন । এবার পরিমাণমত পানি ও রান্না করা মুরগির মাংস দিয়ে দিন । চুলার আঁচ বাড়িয়ে দিন । চাল ফুটে উঠলে কাঁচামরিচ , বেরেস্তা দিয়ে দিন । এবার হাড়ির নিচে তাওয়া দিয়ে বিশ মিনিটের জন্য দমে দিন । বিরিয়ানি হয়ে গেলে নামিয়ে সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

