রেড ভেলভেট চিজ কেক
রেড ভেলভেট চিজ কেক
উপকরণঃ
ময়দা – তিন কাপ ।
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ ।
বেকিং পাউডার – ১ চা চামচ ।
কোকো পাউডার – ২ চা চামচ ।
ফুড কালার (লাল রং) – ৩ টেবিল চামচ ।
ডিম – ২ টি ।
বাটারমিল্ক – ১ কাপ ।
বাটার – ১/২ কাপ ।
লবণ – ১/২ চা চামচ ।
চিনি – দেড় কাপ ।
ফ্রস্টিংঃ
বাটার – ২ কাপ ।
ক্রিম চিজ – ২ কাপ ।
ভ্যানিলা এসেন্স – ১ তেবিল চামচ ।
চিনি – ২ কাপ ।
প্রণালীঃ
কেক তৈরি করতে একটি পাত্রে ডিম ভালভাবে ফেটে নিন। ময়দা , কোকো পাউডার , বেকিং সোডা , চিনি , লবণ অন্য একটি পাত্রে মিশিয়ে নিন । এবার মিশ্রণটি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে বাটারমিল্ক দিয়ে ব্লেন্ড করে নিন । এরপর ফুড কালার , ভ্যানিলা এসেন্স দিন । কেক প্যানে মিশ্রণটি ঢেলে ৩৫০ ডিগ্রি প্রিহিটে ২০ /৩০ মিনিট ওভেনে বেক করতে হবে । বেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । ফ্রস্টিংয়ের জন্য একটি বাটিতে ক্রিম চিজ , বাটার , চিনি , ভ্যানিলা একসাথে বিট করে নিন । কেক সমান করে কেটে বিট করা মিশ্রণটি কেকের উপরে ও চারপাশে ভালভাবে বিছিয়ে দিন । চেরি , জেমস, বেরি দিয়ে সাজিয়ে ফ্রিজে কিছুক্ষণ ঠাণ্ডা করে পরিবেশন করুন রেড ভেলভেট চিজ কেক ।
এস/
ছবিঃ সংগ্রহ

