লেমন কফি পুডিং

লেমন কফি পুডিং – ডেজার্ট রেসিপি

উপকরণঃ

কফি – ১ চা চামচ

ফ্রেশ ক্রিম – ২ কাপ ।

চিনি – ২ টেবিল চামচ

লেমন জেলি – ১ প্যাকেট

প্রণালীঃ

এক প্যাকেট লেমন জেলি ২ কাপ পানিতে ভালো ভাবে মিশিয়ে নিন । এবার মিশ্রণটি অল্প আঁচে চুলায় গরম করে নিন । এরপর কিছুটা জেলিতে কফি মিশিয়ে এবং বাকি জেলি একটি পাত্রে করে ফ্রিজে রেখে দিন । ক্রিম আর চিনি একসাথে ব্লেন্ড করে নিন । ব্লেন্ড করা ক্রিমের ওপর ফ্রিজে রাখা কফি মেশানো জেলির মিশ্রণটি ঢালুন । এবার ফ্রিজে জমিয়ে রাখা জেলির ওপর ক্রিম ও কফির মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ।  

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর