সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপি
সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপি
উপকরণঃ
গরুর মাংস – ১ কেজি ।
সাতকরা – ১ টি ।
আদা বাটা – ১ টেবিল চামচ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
মরিচ গুঁড়ো – ২ টেবিল চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ ।
জিরা গুঁড়ো – ১ চা চামচ ।
তেল – পরিমাণমতো ।
পেঁয়াজ কুচি – পরিমাণমতো ।
এলাচ – ৪/৫টি ।
দারুচিনি – ৪/৫ টুকরো ।
লবঙ্গ – ৫/৬টি ।
প্রণালীঃ
গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । এবার সবগুলো উপকরণ মাংসে মিশিয়ে সেদ্ধ করে নিন । সেদ্ধ হলে অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে নিন । এরপর সেদ্ধ করা মাংস ঢেলে অল্প আঁচে কষিয়ে নিন । এবার টুকরো করা সাতকরা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন । সাতকরা সেদ্ধ করার প্রয়োজন নেই । সাতকরা বেশি সেদ্ধ করলে এর স্বাদ ও ঘ্রাণ থাকে না । রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

