সুজির মালাই

সুজির মালাই পিঠে – সুজির মালাই পিঠে রেসিপি

উপকরণঃ

সুজি – ২ কাপ ।

ডিম – ৪ টি ।

চিনি – ২ কাপ ।

দুধ – ১ কেজি ।

বেকিং পাউডার – ১/২ চা চামচ ।

নারকেল কোরা – ২ টেবিল চামচ ।

লবণ – স্বাদমতো ।

এলাচ – ২/৩ টি ।

দারুচিনি – ২/৩ টুকরো ।

লবঙ্গ – ২/৩ টি ।

তেজপাতা – ১ টি ।

বাদাম কুচি – ১ চা চামচ ।

প্রণালীঃ

একটি পাত্রে দুধ , চিনি, লবণ, এলাচ, দারুচিনি, তেজপাতা, নারকেল কোরা দিয়ে জ্বাল দিন । দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন । এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে এতে সুজি, বেকিং পাউডার, লবণ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন । চুলায় প্যানে তেল গরম করে তাতে মাঝারি আঁচে পিঠেগুলো ভেজে নিন । লক্ষ্য রাখবেন যাতে বেশি ভাজা না হয় । পিঠে ভেজে আগে থেকে তৈরি করা দুধে দিয়ে দিন আধঘণ্টা রেখে দিন ।পিঠে নরম হয়ে এলে  বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর