সেমাই কেক – মজাদার সেমাই কেক
সেমাই কেক
উপকরণঃ
সেমাই – ১ প্যাকেট ।
ডিম – ৪ টি ।
দুধ – ২ কাপ ।
ঘি – ১/২ কাপ ।
বাটার – ২ টেবিল চামচ ।
চিনি – ২ কাপ ।
কিশমিশ – ১/২ কাপ ।
পেস্তা বাদাম কুচি – ১ টেবিল চামচ ।
কাজু বাদাম কুচি – ১ টেবিল চামচ ।
প্রণালীঃ
প্রথমে ঘি দিয়ে সেমাই হালকা বাদামী করে ভেজে নিন । এবার ডিম , বাটার , দুধ ও চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিন । এরপর মিশ্রণটিতে সেমাই , কিশমিশ , পেস্তা বাদাম ও কাজু বাদাম দিয়ে মিশিয়ে নিতে হবে । কেকের পাত্রে সামান্য ঘি ব্রাশ করে সেমাইর মিশ্রণটি পাত্রে ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন । বেক হয়ে গেলে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের সেমাই কেক ।
এস/
ছবিঃ সংগ্রহ

