অলিভ অয়েল

স্বাস্থ্য সুরক্ষায় অলিভ অয়েলের অসাধারণ কিছু ব্যবহার

স্বাস্থ্য সুরক্ষায় অলিভ অয়েলের বিকল্প নেই। জলপাইয়ের ঘনরস থেকে তৈরি হয় অলিভ অয়েল । প্রাচীন গ্রীক সভ্যতা থেকে রন্ধন কর্মে এবং চিকিৎসাশাস্ত্রে এ তেলর ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন ধরণের অলিভ অয়েল আছে । এক্সট্রা ভার্জিন, ভার্জিন , রিফাইন অলিভ অয়েল । এদের ব্যবহারও আলাদা , স্বাদও ভিন্ন । অলিভ অয়েলে আছে অনেক গুরুত্বপূর্ণ উপাদান । যা শরীরকে সুস্থ ও সুন্দর রাখে । এবার এ তেলের অসাধারণ কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিইঃ

• এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল , সরাসরি জলপাই থেকে তৈরি । এতে এসিডের পরিমাণ এক শতাংশের নীচে । রান্না বা সালাদে ব্যবহার করা হয় । ভার্জিন ,এটি দ্বিতীয় ধাপ । এতে এসিডের পরিমাণ এক থেকে দুই শতাংশ থাকে । রিফাইন, এটি তৃতীয় ধাপ । এতে এসিডের পরিমাণ থাকে তিন থেকে চার শতাংশ ।

• অলিভ অয়েল কোলন ক্যান্সার প্রতিরোধক । এ তেল ব্যথানাশক হিসেবেও কাজ করে ।

• প্রতিদিন দুচামচ অলিভ অয়েল এক সপ্তাহ ধরে খেলে ক্ষতিকারক এলডিএল (LDL) কোলেস্টেরল কমে এবং উপকারী এইচডিএল (HDL) কোলেস্টেরল বাড়ে ।

• কালো জলপাই ভিটামিন ‘ই’ সমৃদ্ধ । যা শরীরের চর্বিকে নিয়ন্ত্রণ করে । দেহের ডিএনএ সেল নষ্ট হয়ে গেলে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে । অলিভ অয়েল ব্যবহারে এ আশঙ্কা কমে ।

• এ তেলে আছে প্রচুর পরিমাণে অ্যাণ্টি- অক্সিডেণ্টস । যা বলিরেখা প্রতিরোধক । অলিভ অয়েল কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ।

• ত্বক উজ্জ্বল ও নরম রাখতে অলিভ অয়েলের জুড়ি নেই । নিয়মিত এ তেল ব্যবহারে ত্বক সংক্রান্ত নানা সমস্যা থেকে সহজেই রক্ষা পাওয়া যায় ।

• সপ্তাহে অন্তত একবার হালকা গরম অলিভ অয়েল ম্যাসেজে চুল শক্ত ও মজবুদ হয় । খুসকি দূর করে । চুলের উজ্জ্বলতা বাডায় ।

• নখ ভাঙ্গা রোধে অলিভ অয়েল আদর্শ । ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ম্যাসেজে ধীরে ধীরে নখ ভাঙ্গার প্রবণতা কমে এবং নখ শক্ত ও উজ্জ্বল হয় ।

• শেভিং ক্রিমের বিকল্প হতে পারে অলিভ অয়েল । এ তেল দাড়ি নরম করে । এতে এলার্জির আশংকা কম । ফলে সংবেদনশীল ত্বকের জন্য বেশ উপকারী ।

• কালো জলপাই তেল আয়রনে সমৃদ্ধ । দেহের প্রতিটি অঙ্গের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রয়োজন পর্যাপ্ত আয়রন । কালো জলপাই চোখের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী ।
অলিভ অয়েল

ছবিঃ গুগল

আরও খবর