অ্যান্টিবায়োটিক

বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ শুরু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের মতো এ বছরও ১৮ থেকে ২৪ নভেম্বর অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করছে । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশেষ ভাবে পালিত হচ্ছে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৯ ।

এ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসেইটে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উত্থান ও বিস্তার এড়াতে সাধারণ জনগণ, স্বাস্থ্যকর্মী এবং নীতি নির্ধারকদের মধ্যে সেরা অনুশীলনকে উৎসাহিত করাই এর লক্ষ্য ।

আবিষ্কারের পর থেকে অ্যান্টিবায়োটিক আধুনিক ওষুধের ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে অ্যান্টিবায়োটিকের অবিরাম ব্যবহার ও মানব ও প্রাণী স্বাস্থ্যের অপব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উত্থান এবং বিস্তারকে উৎসাহিত করেছে যা জীবাণু যেমন ব্যাক্টেরিয়াগুলো তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধগুলোর বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে তখন ঘটে।

অ্যান্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে স্বাস্থ্য অধিদফতর ও জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠন ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা বিশ্বে অ্যান্টিমাইক্রোবাইয়াল রেসিসট্যান্স একটি স্বাস্থ্য সমস্যা। জীবাণুসমূহ অ্যান্টিবায়োটিকের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই চলছে। জীবাণুগুলো অনেক রকম অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে কম বা বেশি দামি সব প্রকার এন্টিবায়োটিক সংক্রমণ চিকিৎসায় অকার্যকর হয়ে পড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এতে করে এ ধরণের রোগ জীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। তাই এ সংক্রান্ত সচেতনতা তৈরির বিকল্প নেই। তাই অ্যান্টিবায়োটিক সচেতনতা খুবই জরুরি ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর