লাউ চিংড়ি

লাউ চিংড়ি – লাউ চিংড়ি রান্নার রেসিপি

উপকরণঃ      

লাউ – ১কেজি ।

চিংড়ি মাছ – ৩০০ গ্রাম ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

জিরা গুঁড়ো – ১/৪ চা চামচ ।

পেঁয়াজ – ২টি ।

ধনেপাতা – ১ টেবিল চামচ ।

কাঁচামরিচ – ৫/৬ টি ।

লবণ – স্বাদমতো ।

রসুনবাটা – ১ চা চামচ ।

তেল – পরিমাণমতো ।

প্রণালীঃ

প্রথমে লাউ ধুয়ে টুকরো করে কেটে নিন । চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন । চুলায় একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ , মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো , লবণ , রসুনবাটা  সামান্য পানি দিয়ে কষিয়ে নিন । এরপর চিংড়ি মাছ দিয়ে দিন । এবার লাউ দিয়ে পরিমাণমতো পানি দিন । লাউ সেদ্ধ হয়ে গেলে জিরা গুঁড়ো , কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার লাউ চিংড়ি ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর