বাংলাদেশ

সেলুলয়েড পর্দায় বাংলাদেশের স্বাধীনতা

চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় । চলচ্চিত্র জীবনের প্রতিচ্ছবি , সংস্কৃতি ও ইতিহাসের ধারক ও বাহক । চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন সময়ের সংগ্রামের কাহিনীই তুলে ধরা হয়েছে । বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বা পরে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মিত হয়ে আসছে । সুস্থধারার চলচ্চিত্রগুলোর মধ্যে বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো । আর চলচ্চিত্রের প্রচার ও প্রচারনায় পোস্টার একটি অন্যতম ও জনপ্রিয় মাধ্যম । চলচ্চিত্রের প্রচারণায় পোস্টারের ভূমিকা অনস্বীকার্য । স্বাধীনতাপূর্ববর্তী ও পরবর্তী সময়ে চলচ্চিত্রের প্রচারণায় পোস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । স্বাধীনতার উপর নির্মিত চলচ্চিত্রগুলো আজো সবাইকে অনুপ্রাণিত করে ।

জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি সামাজিক বাংলা চলচ্চচিত্র মুক্তি পায়  ১৯৭০ সনের ১০ এপ্রিল। চলচ্চিত্রটি  পরিচালনা করেন জহির রায়হান । এটি তাঁর নির্মিত শেষ কাহিনী চিত্র । ৫২’র ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয়েছে এটি । এই চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে । 

জীবন থেকে নেয়া

                                                                             জীবন থেকে নেয়া

স্টপ জেনোসাইড চলচ্চিত্রটি  ২৭ জুলাই ১৯৭১ সনে মুক্তি পায় ।চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান ।মুক্তিযুদ্ধের উপর ইংরেজি ভাষায় নির্মিত প্রামান্য চলচ্চিত্র । চলচ্চিত্রটির দৈঘ্য ২০ মিনিট । মুক্তিযুদ্ধ ভিত্তিক নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে গুণগত ও শিল্পগত সাফল্যের দিক হতে এই চলচ্চিত্রটিকে শীর্ষ স্থান দেওয়া হয়ে থাকে । 

স্টপ জেনোসাইড
                                                                                স্টপ জেনোসাইড

ওরা ১১ জন  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭২ সনের ১৩ আগস্ট। পরিচালক চাষী নজরুল ইসলাম। প্রযোজক মাসুদ পারভেজ । চলচ্চিত্রটি স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত । ১৯৭২ সনে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছবি এটি । 

ওরা ১১ জন

                                                                                  ওরা ১১ জন

অরুণোদয়ের অগ্নিসাক্ষী  চলচ্চিত্রটি ১৯৭২ সনের ৮ নভেম্বর মুক্তি পায় । পরিচালক সুভাষ দত্ত । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র । 

 অরুনোদয়ের অগ্নিসাক্ষী
অরুনোদয়ের অগ্নিসাক্ষী

বাঘা বাঙালী  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৫ ডিসেম্বর ১৯৭২ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন আনন্দ ।

রক্তাত্ত বাংলা  চলচ্চিত্রটি  ১৫ ডিসেম্বর ১৯৭২ সনে মুক্তি পায় । চলচ্চিত্রটি পরিচালনা করেন মমতাজ আলী ।

ধীরে বহে মেঘনা  চলচ্চিত্রটি ১৯৭৩ সনে মুক্তি পায় । পরিচালক আলমগীর কবির , এটি তাঁর প্রথম ফিচার চলচ্চিত্র । বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র । দৈঘ্য ১০৯ মিনিট । ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট চলচ্চিত্রটিকে দক্ষিণ এশিয়ার সেরা ১০টি চলচ্চিত্রের অন্তর্ভুক্ত করেছে।

ধীরে বহে মেঘনা


                                                                                 ধীরে বহে মেঘনা

আমার জন্মভূমি  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৩ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন আলমগীর কুমকুম ।

আবার তোরা মানুষ হ  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৩ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন খান আতাউর রহমান । এদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম । 


                                                                                আবার তোরা মানুষ হ

সংগ্রাম  চলচ্চিত্রটি ১৯৭৪ সনে মুক্তি পায় । চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম ।

কার হাসি কে হাসে  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৪ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন আনন্দ ।

আলোর মিছিল  চলচ্চিত্রটি ১৯৭৪ সনের ২৫ জানুয়ারি মুক্তি পায় ।বিখ্যাত পরিচালক নারায়ণ ঘোষ মিতা চলচ্চিত্রটি পরিচালনা করেন । বাংলাদেশের স্বাধীনতার উপর নির্মিত চলচ্চিত্র ।

আলোর মিছিল
                                                                                আলোর মিছিল

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মেঘের অনেক রং মুক্তি পায় ১২ নভেম্বর ১৯৭৬ সনে । এর দৈর্ঘ্য ৭৮ মিনিট । জাতীয় পুরষ্কারপ্রাপ্ত  চলচ্চিত্রটি পরিচালনা করেন হারুনুর রশিদ । রত্না কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন আনোয়ার আশরাফ ও শাজীদা শামীম। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র এবং বাংলাদেশর দ্বিতীয় রঙিন চলচ্চিত্র এটি । 

মেঘের অনেক রং

                                                                             মেঘের অনেক রং 

আগামী  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৮৪ সনে। চলচ্চিত্রটি পরিচালনা করেন মরশেদুল ইসলাম ।

সূচনা  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৮৮ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন মোরশেদুল ইসলাম ।

এক সাগর রক্তের বিনিময়ে  চলচ্চিত্রটি ১৯৮৫ সনে মুক্তি পায় । চলচ্চিত্রটি পরিচালনা করেন আলমগীর কবীর ।

ধূসরযাত্রা  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯২ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন আবু সায়ীদ ।

একাত্তরের যীশু  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৩ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন নাসির উদ্দিন ইউসুফ । লেখক শাহরিয়ার কবিরের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র । চলচ্চিত্রটির দৈঘ্য ১০০ মিনিট ।


                                                                                     একাত্তরের যীশু

আগুনের পরশমণি  চলচ্চিত্রটি  ১৯৯৪ সনে মুক্তি পায় । পরিচালনা করেন বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ । তাঁর নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র এবং এটি তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১২৩ মিনিট । 


                                                                            আগুনের পরশমণি

নদীর নাম মধুমতি  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন তানভীর মোকাম্মেল ।  

মুক্তির গান  চলচ্চিত্রটি মুক্তি পায় ১ ডিসেম্বর ১৯৯৫সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ । মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা প্রামাণ্য চিত্র এটি । চলচ্চিত্রটির দৈঘ্য ৮০ মিনিট ।


                                                                                     মুক্তির গান

এখনো অনেক রাত  চলচ্চিত্রটি মুক্তি পায় ১২ ডিসেম্বর ১৯৯৭ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন  খান আতাউর রহমান । মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র । এই চলচ্চিত্রের জন্য ২২তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরষ্কার লাভ করেন খান আতাউর রহমান । 

 এখনো অনেক রাত

                                                                              এখনো অনেক রাত 

হাঙ্গর নদীর গ্রেনেড  চলচ্চিত্রটি  ১৯৯৭ সনে মুক্তি পায় । চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম । প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি ।

মুক্তির কথা  চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৯ সনে । চলচ্চিত্রটি পরিচালনা করেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ । স্বাধীনতা বিষয়ক বাংলাদেশী নাট্য চলচ্চিত্র । চলচ্চিত্রটির কিছু ফুটেজ মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিনের কাছ থেকে নেওয়া । এর দৈঘ্য ৮০ মিনিট । 

মুক্তির কথা

                                                                                  মুক্তির কথা 

সেলুলয়েড

tor-e-tokka.com# h/@.

ছবিঃ সংগ্রহ

আরও খবর