দইয়ের লাচ্ছি – টক দই মিষ্টি দইয়ের সুস্বাদু লাচ্ছি
দইয়ের লাচ্ছি – টক দই মিষ্টি দইয়ের সুস্বাদু লাচ্ছি
উপকরণঃ
টক দই – ১ কাপ ।
মিষ্টি দই – ১ কাপ ।
চিনি – স্বাদ মতো ।
পানি – ৩/৪ কাপ ।
লবণ – সামান্য ।
বিট লবণ – ১/৪ চা চামচ ।
কাঁচামরিচ – ১/২ টি ।
পুদিনা পাতা – ৫/৬ টি ।
বরফ কুচি – পরিমাণমতো ।
প্রণালীঃ
টক দই ও মিষ্টি দই ভালো করে ফাটিয়ে নিতে হবে । এবার চিনি , লবণ , বিট লবণ , কাঁচামরিচ , পুদিনা একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । ব্লেন্ড হয়ে গেলে বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা ভিন্ন স্বাদের সুস্বাদু দইয়ের লাচ্ছি ।
এস/
ছবিঃ সংগ্রহ

