বিরিয়ানি

তান্দুরি চিকেন বিরিয়ানি

উপকরণঃ

বিরিয়ানির জন্য

পোলাওয়ের চাল – ৪ কাপ ।

ঘি – ১/২ কাপ ।

টক দই – ১/২ কাপ ।

পেঁয়াজ কুচি – ১/২ কাপ ।

আদা বাটা – ১ চা চামচ ।

রসুন বাটা – ১ চা চামচ ।

এলাচি – ২/৩ টি ।

দারুচিনি – ৪/৫ টুকরো ।

লবঙ্গ – ৩/৪ টি ।

শুকনা মরিচ – ৩/৪ টি ।

কাঁচামরিচ – ৫/৬ টি ।

লবণ –পরিমাণমতো ।

তান্দুরির জন্য

মুরগি – ১ টি ।

তান্দুরি মশলা – ২ টেবিল চামচ ।

লবণ – পরিমাণমতো ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

টক দই – পরিমাণমতো ।

তেল – ১/৪ কাপ ।

মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ ।

বেরেস্তা – ১/২ কাপ ।

প্রণালীঃ

মুরগি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন । এবার সব মশলা মিশিয়ে মুরগির সাথে মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন । ৩০/৩৫ মিনিট গ্রিলারে দিয়ে গ্রিল করে নিন । হয়ে গেলে নামিয়ে নিন ।

বিরিয়ানির জন্য চাল ধুয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন । হাঁড়িতে ঘি দিয়ে তাতে সব মশলা দিয়ে কষিয়ে নিন । এবার গ্রিল করা মুরগির টুকরো গুলো দিয়ে কিছুক্ষণ দমে দিন । কষানো মাংসের উপরে সেদ্ধ চাল দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন । ২০ মিনিট পর উল্টে দিয়ে কিছুক্ষণ দমে রাখুন । হয়ে গেলে নামিয়ে ধনেপাতা বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম তান্দুরি চিকেন বিরিয়ানি ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর