মালাই কুলফি – সুস্বাদু মালাই কুলফি রেসিপি
মালাই কুলফি – সুস্বাদু মালাই কুলফি রেসিপি
উপকরণঃ
দুধ – ১ লিটার ।
চিনি- ১/২ কাপ ।
কনডেন্সড মিল্ক – ১ কাপ ।
ক্রিম / মালাই – ৪/৫ টেবিল চামচ ।
পেস্তা বাদাম কুচি – ১ টেবিল চামচ ।
কাজু বাদাম কুচি – ১ টেবিল চামচ ।
জাফরান – সামান্য ।
এলাচ – ৩/৪ টি ।
প্রণালীঃ
প্রথমে একটি প্যানে দুধ ফুটিয়ে নিন । এবার দুধে ক্রিম বা মালাই , কনডেন্সড মিল্ক দিয়ে দিন । অল্প আঁচে ৩০ মিনিট চুলায় রেখে দুধ ঘন করে নিন । এরপর চিনি , জাফরান , কাজু বাদাম কুচি , পেস্তা বাদাম কুচি , এলাচ দিয়ে আরও মিনিট দশেক জ্বাল দিন । এবার মিশ্রণটি ঠাণ্ডা করে কুলফি মোল্ড-এ ঢেলে ফ্রিজে রেখে দিন । কুলফি জমে গেলে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু মালাই কুলফি ।
এস/
ছবিঃ সংগ্রহ

