আলুর প্যানকেক

আলুর প্যানকেক – মজাদার আলুর প্যানকেক

উপকরণঃ

সেদ্ধ আলু – ২ কাপ ।

ময়দা – দেড় কাপ ।

বেকিং পাউডার – ১ চা চামচ

পেঁয়াজ কুচি – ২ টি ।

কাঁচা মরিচ কুচি – ৪/৫ টি ।

গোলমরিচ গুঁড়ো – স্বাদমতো ।

লেবুর রস – ১ চা চামচ ।

টমেটো কুচি – ১ টেবিল চামচ ।

ধনিয়া পাতা কুচি – ১ টেবিল চামচ

আদা বাটা – ১ চা চামচ ।

রসুন বাটা – ১ চা চামচ ।

ডিম – ২ টি ।

তেল – ভাজার জন্য ।

লবণ – স্বাদমতো ।

প্রণালীঃ

আলুর সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ( ১০/১৫ মিনিট ) নিতে হবে ।  লক্ষ্য রাখবেন  ব্যাটার যেন বেশি পাতলা হয়ে না যায় । এবার পছন্দমতো শেপ করে নিন । এরপর চুলায় ফ্রাইপ্যানে তেল গরম করে অল্প আঁচে বানানো প্যানকেকগুলো ভেজে নিন । ভাজা হয়ে গেলে যে কোন সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আলুর প্যানকেক ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর