কোকোনাট আইসক্রিম

কোকোনাট আইসক্রিম – সুস্বাদু কোকোনাট আইসক্রিম

উপকরণঃ

দুধ – ১/২ লিটার ।

কোকোনাট মিল্ক  – ১ কাপ ।

কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ

গুঁড়ো চিনি – ১ কাপ ।

নারকেল – ২ কাপ

ফ্রেশ ক্রিম – ১৫০ মিলি ।

লবণ – স্বাদমতো

প্রণালীঃ

নারিকেল কুরিয়ে কোকোনাট মিল্ক তৈরি করে নিন । নন-স্টিক ফ্রাই প্যানে অল্প  আঁচে দুধ , কোকোনাট মিল্ক ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে । ঘন হয়ে এলে ঠাণ্ডা করে গুঁড়ো চিনি মিশিয়ে নিন । এবার ক্রিম দিয়ে ফেটিয়ে নিন । এরপর নারকেল কোরা দিয়ে আরো কিছুক্ষণ ফেটিয়ে নিন । এবার ফ্রিজপ্রুফ পাত্রে মিশ্রণটি ঢেলে ডিপফ্রিজে রেখে দিন । ৪ ঘণ্টা পর বের করে ভালো করে ফেটিয়ে স্মুদ করে আরো দু’ ঘণ্টা ডিপফ্রিজে রেখে দিন । খাওয়ার আগে ডিপফ্রিজ থেকে বের করে মিনিট পনেরো নরমাল ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন কোকোনাট আইসক্রিম

এস/

ছবিঃ সংগ্রহ  

আরও খবর