শীতের পিঠে

শীতের ভাপা পিঠে

উপকরণ:

সেদ্ধ চালের গুঁড়া – ২ কাপ ।

খেজুরের গুড় – ১ কাপ ।

নারিকেল কোরানো – ১ কাপ ।

লবণ – স্বাদমতো।

প্রণালী

চালের গুঁড়োতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে। এবার বাঁশের চালনিতে চেলে নিন। ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। এবার মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে। চুলায় বসিয়ে জ্বাল দিন। স্টিমারও ব্যবহার করা যায় । পাতলা সুতার দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন। এবার বাটিতে চালা চালের গুঁড়ো দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারিকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সেদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর