আইসক্রিম সোডা – আইসক্রিম সোডা রেসিপি
আইসক্রিম সোডা – আইসক্রিম সোডা রেসিপি
উপকরণঃ
আইসক্রিম – ২ স্কুপ ।
সফট ড্রিংকস – ২৫০ মিলি ।
সিরাপ – ১ টেবিল চামচ ।
রূহ আফজা – ১ টেবিল চামচ ।
মধু – ১ চা চামচ ।
চেরি – কয়েকটি ।
পেস্তা কুচি – ১/২ চা চামচ ।
প্রণালীঃ
একটি গ্লাসে প্রথমে মধু ও আইসক্রিম দিয়ে হালকা ভাবে নাড়ুন , লক্ষ্য রাখবেন যাতে আইসক্রিম গলে না যায় । এবার সিরাপ , রূহ আফজা দিয়ে দিন । এরপর গ্লাসে আস্তে আস্তে ঠাণ্ডা সফট ড্রিংকস ঢালুন যেন আইসক্রিম উপচে না পড়ে । এবার ওপরে চেরি ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার আইসক্রিম সোডা ।
এস/
ছবিঃ সংগ্রহ

