গোল মরিচের গরুর মাংস ভুনা
গোল মরিচের গরুর মাংস ভুনা
উপকরণঃ
গরুর মাংস- ১ কেজি , পেঁয়াজ -২৫০ গ্রাম, আদাবাটা-১৫০ গ্রাম, রসুনবাটা-১৫০ গ্রাম, টমেটো- ১০০ গ্রাম, কালো গোলমরিচ- ১০ গ্রাম, টকদই- ১০০ গ্রাম, লাল মরিচের গুঁড়া- ২০ গ্রাম, কাজু বাদাম- ২০ গ্রাম, সয়াবিন তেল- ১৫০ গ্রাম, গরম মসলা গুঁড়া- ১৫ গ্রাম, জিরা- ১০ গ্রাম, ধনে- ১০ গ্রাম,হলুদ গুঁড়া- ১০ গ্রাম, তেজপাতা- ৫ টি, এলাচ- ৫ টি, দারুচিনি- ৭/৮ তি, ঘি- ৫০ গ্রাম, জয়ফল- ৫ গ্রাম, ধনেপাতা- কয়েকটি, লবণ পরিমাণমত।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিন। মাংস থেকে পানি ছড়িয়ে একটি পাত্রে মাংসের সঙ্গে টকদই,আদা, রসুন এবং আন্যান্য মসলা ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা । এবার অন্য একটি পাত্রে আঁচে তেল দিয়ে তাতে পেঁয়াজ ঢেলে বাদামী না হওয়া পর্যন্ত নাড়ুন। তারপর মাংস ঢেলে ভালোভাবে নাড়ুন। এবার পরিমাণমত পানি মেশান। চুলার হিট বাড়িয়ে দিন। বলক আসলে ঢেকে দিয়ে চুলার হিট কমিয়ে দিন। তেল উপরে উঠে আসলে তাতে গোলমরিচ মেশান এবং ২-৩ মিনিট দমে রাখুন। মাংস নরম হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
এস/
ছবিঃ সংগ্রহ

