রাশিয়ান সালাদ

রাশিয়ান সালাদ

উপকরণঃ

গাজর – ১ কাপ

সেদ্ধ আলু কিউব – ১ টি ।

পেঁয়াজ কলি কুচি – ৫০ গ্রাম

আপেল কিউব – ১ কাপ ।

ফ্রেঞ্চ বিনস সেদ্ধ  – ১/৪ কাপ ।

মটরশুঁটি সেদ্ধ – ১/৪ কাপ ।

ভুট্টা সেদ্ধ  – ১/৪ কাপ ।  

কেপ্সিকাম – ২ টেবিল চামচ

অলিভ – ৫/৬ টি ।

লবণ – পরিমাণমতো

চিনি – স্বাদমতো ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ

মেয়োনিজ – ৪ টেবিল চামচ ।

সরিষা গুঁড়ো – ১ চা চামচ

প্রণালীঃ

রাশিয়ান সালাদ তৈরি করতে প্রথমে সব সব্জি ও ফল কিউব করে কেটে নিন ।  সেদ্ধ সব্জিগুলো ভালভাবে ঠাণ্ডা করে নিতে হবে । এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে ১৫/২০ মিনিট রেখে দিন । এবার পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার রাশিয়ান সালাদ । এই সালাদ চাওমিন , পোলাও ও ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন । পছন্দমতো যে কোন সব্জি ও ফল দিয়ে এই সালাদ তৈরি করতে পারেন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর