বিফ স্টেক – বিফ স্টেক তৈরির রেসিপি
বিফ স্টেক – বিফ স্টেক তৈরির রেসিপি
উপকরণঃ
গরুর মাংস – ৫০০ গ্রাম ।
অলিভ অয়েল – ১ টেবিল চামচ ।
মাখন – ২ টেবিল চামচ ।
সস তৈরির জন্যঃ
সয়াসস – ২ টেবিল চামচ ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
অলিভ অয়েল – ২ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
চিনি – ১/২ চা চামচ ।
শুকনো মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
আদা বাটা – ১ টেবিল চামচ ।
লবণ – প্রয়োজন মতো ।
প্রণালীঃ
বিফ স্টেক তৈরি করতে হাড় ছাড়া গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন । কিচেন হ্যামার দিয়ে মাংসের টুকরো সামান্য থেঁতো করে নিতে হবে । সস তৈরির সব উপকরণ একসাথে মিশিয়ে মাংসের টুকরোর সাথে মেখে এক ঘণ্টা ম্যারিনেট করুন । চুলায় প্যানে অলিভ অয়েল ও মাখন দিয়ে গরম হলে মাংসের টুকরো দিয়ে দিন । দু’পাশ হালকা বাদামী করে ভাজুন যাতে জুসিভাব থাকে । ভাজা হয়ে গেলে পছন্দমতো সব্জি , ভাত বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

