রেসিপি

মিক্সড ভেজিটেবল উইথ চিকেন রেসিপি

উপকরণঃ

বরবটি ১ ইঞ্চি লম্বা করে কাটা – ২৫০ গ্রাম
গাজর মাঝারি আকারের – ২ টি
পেঁপে মাঝারি আকারের – ১ টি
বাঁধাকপি – ২৫০ গ্রাম
ক্যাপসিকাম – ১ টি
কাঁচা মরিচ – ৫/৬ টি
গোলমরিচ গুড়ো – ১ চা চামচ
সয়াসস – ১ টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার – ২ চা চামচ
চিনি – ১ চা চামচ
লবণ – পরিমাণ মত
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
পেঁয়াজ – ২ টি
লেবুর রস- এক টেবিল চামচ
চিকেন সেদ্ধ করা – ২৫০ গ্রাম

প্রণালীঃ

মিক্সড ভেজিটেবল রান্না করতে প্রথমে ক্যাপসিকাম বাদে সব সব্জি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায় । সব্জিগুলো পানি থেকে ছেঁকে নিন । এবার প্যানে তেল দিয়ে আদা , রসুন হালকা করে ভেজে নিন। এরপর সেদ্ধ করা চিকেন দিয়ে দিন । সাথে সামান্য লবণ , গোলমরিচ গুড়ো ও সয়াসস দিয়ে আরও ৪/৫ মিনিট ভাজুন । এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিন। তারপর সেদ্ধ করা সব্জি দিয়ে কয়েক মিনিট ভালো করে নড়ুন । এবার পানি দিয়ে ঢেকে দিন । পানি একটু কমে এলে কর্ণফ্লাওয়ার গোলানো পানি দিয়ে ৪/৫ মিনিট অল্প আঁচে রান্না করুন । সবশেষে চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর