মাশরুম মুরগি – মাশরুম মুরগি রেসিপি
মাশরুম মুরগি – মাশরুম মুরগি রেসিপি
উপকরণঃ
মাশরুম – ২ কাপ ।
মুরগির মাংস – ১ কেজি ।
পেঁয়াজ কুচি – ১ কাপ ।
রসুন বাটা – ১ চা চামচ ।
আদা বাটা – ১ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
এলাচি – ৪/৫ টি ।
জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
ধনে গুঁড়ো – ১ চা চামচ ।
গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ ।
তেজপাতা – ২/৩ টি ।
লবণ – স্বাদমতো ।
তেল – পরিমাণমতো ।
কাঁচামরিচ – ৫/৬ টি ।
প্রণালীঃ
মাশরুম দিয়ে মুরগি রান্না করতে প্রথমে মুরগির মাংস টুকরো করে কেটে ধুয়ে নিন । চুলায় পাত্রে তেল গরম করে এলাচি , তেজপাতা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন । এবার সব মসলা পানি দিয়ে মাখিয়ে তেলে কষিয়ে নিন । মসলা কষানো হয়ে গেলে তাতে মুরগির মাংস দিয়ে দিন । কিছুক্ষণ পর এতে মাশরুম দিয়ে দিন । মাশরুম ও মাংস সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

