ক্রিসপি চিকেন বল
ক্রিসপি চিকেন বল
উপকরণঃ
মুরগির মাংস- ২ কাপ ।
আদা বাটা- ১ টেবিল চামচ ।
রসুন বাটা- ১ তেবিল চামচ।
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ ।
জিরা গুঁড়া- ১/২ চা চামচ।
আলু- ১ টি ।
কাঁচামরিচ- ৫/৬ টি ।
লেবুর রস – ১ টেবিল চামচ।
ব্রেডক্রাম্ব- ১ কাপ ।
পাউরুটি- ২ টুকরো ।
তেল- পরিমাণমতো ।
লবণ- পরিমাণমতো ।
প্রণালীঃ
চিকেন বল তৈরি করতে প্রথমে হাড়ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ মুরগির মাংস ও আলু ভালভাবে মেখে নিন। এবার একে একে সব উপকরণ একসাথে মাখিয়ে নিন। এরপর গোল বলের সেপ করে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। একটি প্যানে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন। বাদামী রঙের হলে নামিয়ে নিন। নাস্তা , ভাত সব কিছুর সাথে খাওয়া যায় এই চিকেন বল ।
এস/
ছবিঃ সংগ্রহ

