পাটিসাপটা পিঠা – পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি
পাটিসাপটা পিঠা – পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি
উপকরণঃ
দুধ – ২ লিটার ।
চিনি- ৫০০ গ্রাম ।
নারকেল কোরা – ১ কাপ ।
ময়দা – ১/২ কাপ ।
চালের গুঁড়ো – ১ কাজি ।
সুজি – ২ টেবিল চামচ ।
পানি – পারিমানমতো ।
ঘি – ভাজার জন্য ।
এলাচ – ২/৩ টি ।
দারুচিনি – ২/৩ টি ।
তেজপাতা – ২ টি ।
লবণ – স্বাদমতো ।
প্রণালীঃ
প্রথমে অর্ধেক দুধ ও চিনি এলাচ , তেজপাতা , দারুচিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে । এবার এই ঘন দুধের মধ্যে সুজি ও নারকেল কোরা দিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে । ক্ষীর ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । এবার চালের গুঁড়ো , চিনি , পানি ও লবণ দিয়ে পাতলা গোলা তৈরি করে নিন । চুলায় ফ্রাইপ্যানে সামান্য ঘি দিয়ে গরম করে নিতে হবে । আধা কাপ গোলা প্যানে দিয়ে পাতলা রুটির মতো বানিয়ে নিন । রুটির ওপর এক টেবিল চামচ ক্ষীর দিয়ে মুড়িয়ে নামিয়ে নিন । পিঠা তৈরি হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন মাজাদার পাটিসাপটা পিঠা ।
ছবিঃ সংগ্রহ

