ক্যাফে লাতে ও ক্যাফে মোকা
ক্যাফে লাতে
লাতে ইতালীয় শব্দ । যার অর্থ ‘ দুধ ‘ । সারা বিশ্বে জনপ্রিয় কফি এই ক্যাফে লাতে । ক্যাফে লাতে তৈরি করতে যা যা লাগবে ,
এসপ্রেসো – ৩০ মিলিলিটার ।
ঘন দুধ – ২২০ মিলিলিটার ।
চকোলেট গুঁড়ো – প্রয়োজনমতো ।
মিল্ক ফোম – সাজানোর জন্য ।
প্রণালীঃ
ক্যাফে লাতে বানাতে আগে তৈরি করতে হবে এসপ্রেসো । ঘন দুধের সাথে এসপ্রেসো মেশাতে হবে । কাপে ঢেলে এর উপর এক থেকে দেড় সেন্টিমিটার মিল্ক ফোম দিতে হবে । সাধারণত দুধ আর এসপ্রেসোর আনুপাত ১:৩ বা ১:৫ হলে কফির স্বাদ ভালো হয় ।

ক্যাফে মোকা
ক্যাফে মোকা তৈরি করতে যা যা লাগবে ,
এসপ্রেসো – ৩০ মিলিলিটার ।
চকোলেট গুড়ো – ১৫ গ্রাম ।
চিনি – পারিমানমতো ।
ঘন দুধ – ২৫০ মিলিলিটার ।
প্রনালীঃ
এসপ্রেসো ও চকলেটের গুঁড়োর সাথে ঘন ফুটানো দুধ মেশাতে হবে । চকলেটের স্বাদ বেশী পেতে চাইলে পরিমাণ মতো চকলেটের গুঁড়ো মেশাতে হবে । ক্যাফে মোকা মূলত ক্যাফে লাতেরই একটি ধরণ । তাই ক্যাফে মোকাতেও ক্যাফে লাতের মতো এক থেকে দেড় সেন্টিমিটার মিল্ক ফোম ( দুধের ফেনা ) থাকবে । চকলেটেরগুঁড়ো দিয়ে উপরে পছন্দমতো নকশা করে পরিবেশন করতে পারেন ক্যাফে মোকা ।

এস/
ছবিঃ সংগ্রহ

