চিকেন স্যান্ডউইচ – চিকেন স্যান্ডউইচ রেসিপি
চিকেন স্যান্ডউইচ – চিকেন স্যান্ডউইচ রেসিপি
সকালে কিংবা বিকেলের নাস্তায় ননভেজ সুস্বাদু একটি আইটেম
উপকরণঃ
মুরগির বুকের মাংস – ১ টুকরো ।
পাউরুটি – ৬ পিস ।
মেয়ানেজ – ১ টেবিল চামচ ।
মোজারেলা চিজ – পরিমাণমতো ।
আদা – আধা চা চামচ ।
রসুন – আধা চা চামচ ।
টম্যাটো – ২ টি ।
শসা ছোট – ১ টি ।
টম্যাটো সস/ কেচাপ – ২ টেবিল চামচ ।
লেটুস পাতা – ২ টি ।
প্রণালীঃ
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিতে হবে । আদা ও রসুন বাটা দিয়ে মুরগির মাংস কিছুক্ষণ মেরিনেট করে সামান্য তেলে ভেজে নিন। এবার পাউরুটি গরম করে চারপাশ কেটে নিন । পাউরুটির উপর চিজ দিন । সস ও লেটুস পাতা দিন । টম্যাটোও শসা গোল স্লাইস করে পাতলা করে কেটে নিন। লেটুস পাতার উপর টম্যাটো ও শসার স্লাইস দিন। ভাজা মাংস পাতলা স্লাইস করে কেটে পাউরুটির উপর দিন । এবার স্যান্ডউইচের মাঝখানে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন স্যান্ডউইচ ।
এস/
ছবিঃ সংগ্রহ

