আচারী বেগুন

আচারী বেগুন – আচারী বেগুন রেসিপি     

উপকরণঃ

বেগুন – ২টি ।

হলুদ গুঁড়ো – ১ চা চামচ ।

পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ ।

রসুন বাটা – ১ টেবিল চামচ ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

চিনি – ১ চা চামচ ।

তেঁতুল গোলা – ৪ টেবিল চামচ ।

লবণ – স্বাদমতো ।

পাঁচ ফোড়ন – সামান্য ।

সয়াবিন তেল – ভাজার জন্য ।

সরিষার তেল – পরিমাণমতো ।

কাঁচামরিচ – ৩/৪ টি ।

প্রণালীঃ

বেগুন লম্বালম্বি ভাবে কেটে নিন । সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিন । এবার প্যানে সরিষার তেলে পাঁচ ফোড়ন  টেলে নিন । এরপর পেঁয়াজ বাটা , রসুন বাটা , মরিচ গুঁড়ো , হলুদ ও লবণ দিয়ে কষিয়ে নিন । কষানো হয়ে গেলে চিনি , তেঁতুল গোলা দিয়ে দিন । এবার কষানো মশলায় বেগুন ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন । রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর