ইলিশ পাতুরি – ইলিশ মাছের পাতুরি রেসিপি
ইলিশ পাতুরি – ইলিশ মাছের পাতুরি রেসিপি
উপকরণঃ
ইলিশ মাছ – ১ টি ।
কলাপাতা – কয়েক টুকরো ।
সরিষা বাটা – ২ টেবিল চামচ ।
টকদই – ২ টেবিল চামচ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
কাঁচামরিচ – ৬/৭ টি ।
লবণ – স্বাদমতো ।
জিরা গুঁড়ো – ১/৪ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
নারকেল বাটা – ২ টেবিল চামচ ।
সরিষার তেল – ১/২ কাপ ।
প্রণালীঃ
ইলিশ মাছ টুকরো করে ভালো করে ধুয়ে নিন । সরিষা বাটা , রসুন বাটা , টকদই , পেঁয়াজ বাটা , লবণ , লেবুর রস , জিরা গুঁড়ো , হলুদ গুঁড়ো , মরিচ গুঁড়ো , নারকেল বাটা একসাথে মিশিয়ে নিন । এবার মাছের টুকরোর সাথে মসলার মিশ্রণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে ১৫/২০ মিনিট ম্যারিনেট হতে দিন । কলাপাতা কয়েকটুকরো করে চুলায় সেঁকে নিন । কলাপাতার পরিবর্তে লাউপাতা বা কুমড়ো পাতাও ব্যবহার করা যাবে । এবার কলাপাতায় একটি করে মাছের টুকরো ও কাঁচামরিচ দিয়ে সবদিক ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে দিন । প্যান বা তাওয়ায় সরিষার তেল গরম করে তাতে কলাপাতায় মোড়ান মাছের টুকরোগুলো দিয়ে দিন । চুলার আঁচ কমিয়ে দুপাশ উল্টে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন । রান্না হয়ে গেলে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের পাতুরি।
এস/
ছবিঃ সংগ্রহ

