হানি চিকেন

হানি মাস্টার্ড চিকেন রেসিপি

উপকরণঃ

মুরগী – দেড় কেজি ।

অলিভ অয়েল – ১ টেবিল চামচ ।

মধু – ১/২ কাপ ।

মাস্টার্ড গুঁড়ো – ১/৪ কাপ ।

পাপরিকা – ১ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

লবণ – পরিমাণমত ।

ধনেপাতা – পরিমাণমত ।

প্রণালীঃ

প্রথমে মাস্টার্ড , মধু , পাপরিকা , গোলমরিচ , অলিভ অয়েল , লবণ একসাথে মিশিয়ে নিন । মুরগী ছয় বা আট টুকরো করে কেটে নিন। এবার মাস্টার্ড- মধুর মিশ্রণটি মুরগীর মাংসের সাথে ভালভাবে মিশিয়ে পনেরো মিনিট রেখে দিন । ওভেন ৩৫০ ডিগ্রিতে প্রিহিট করুন । একটি প্যানে মাংস নিয়ে উপরে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে ধনেপাতা ছড়িয়ে দিন । এবার গরম হওয়া ওভেনে ৩০ মিনিট বেক করুন । মাংস সেদ্ধ হলে নামিয়ে ফেলুন । পরিবেশনের আগে দশ মিনিট ঠাণ্ডা করুন । রোষ্টেড পটেটো বা রোষ্টেড টম্যাটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হানি মাস্টার্ড চিকেন ।

এস/

ছবিঃ গুগল

আরও খবর