ইলিশ ভর্তা

ইলিশ ভর্তা – ইলিশ মাছের ভর্তা রেসিপি

উপকরণঃ

ইলিশ মাছ – ৪/৫ টুকরো ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ ।

কাঁচামরিচ কুচি – ১ চা চামচ ।

শুকনো মরিচ – ১ টি ।

লেবুর রস – ১ চা চামচ ।

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ ।

সরিষার তেল – ভাজার জন্য ।

লবণ – স্বাদমতো ।

প্রণালীঃ

ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন । এবার এতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন । চুলায় প্যানে তেল গরম করে মাছ ও পেঁয়াজ আলাদা ভাবে ভেজে নিন । মাছ ঠাণ্ডা হলে কাঁটা বেছে নিন । শুকনো মরিচ টেলে ক্রাশ করে নিন । এবার মাছের সাথে ভাজা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লেবুর রস, লবণ, টালা শুকনো মরিচ মিশিয়ে নিন । সাদা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার ইলিশ ভর্তা ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর