খাসির মাংসের কোরমা – খাসির কোরমা রেসিপি
খাসির মাংসের কোরমা – খাসির কোরমা রেসিপি
উপকরণঃ
খাসির মাংস – ১ কেজি ।
আদা বাটা – ১ টেবিল চামচ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
জায়ফল জয়ত্রী গুঁড়ো – ১/২ চা চামচ ।
শাহী জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
পোস্ত বাটা – ২ চা চামচ ।
গোল মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
বাদাম বাটা – ১ টেবিল চামচ ।
জাফরান – সামান্য ।
হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ ।
এলাচ – ৫/৬ টি ।
দারুচিনি – ৪/৫ টুকরো ।
লবঙ্গ – ৪/৫ টি ।
তেজপাতা – ২/৩ টি ।
কাঁচামরিচ – ৫/৬ টি ।
কেওড়া জল – ১ চা চামচ ।
চিনি – ১ চা চামচ ।
দুধ – ১/২ কাপ ।
লবণ – পরিমাণমতো ।
তেল – ১/২ কাপ ।
ঘি – ১ টেবিল চামচ ।
আলুবোখারা – ২/৩ টি ।
কিসমিস – ৪/৫ টি ।
দই – ১ কাপ ।
পানি – পরিমাণমতো ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
প্রণালীঃ
খাসির মাংস দই ও লেবুর রস দিয়ে আধ ঘণ্টা মেরিনেট করুন । চুলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন । এবার এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিন। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে খাসির মাংস দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে মাঝারি আঁচে বিশ মিনিট রান্না করুন। কষানো মাংসে শাহি জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, জায়ফল জয়ত্রী গুঁড়ো,পোস্ত বাটা, বাদাম বাটা, ভেজানো জাফরান ও পরিমাণমতো পানি দিয়ে দশ মিনিট রান্না করুন। এবার দুধ, ঘি,আলুবোখারা, কিসমিস ও কেওড়া জল দিয়ে আধ ঘণ্টা দমে রেখে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে পোলাও, খিচুড়ি, সাদা ভাত বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন দারুন সুস্বাদু খাসির কোরমা ।
এস/
ছবিঃ সংগ্রহ

