ফ্রুট ককটেল

ফ্রুট ককটেল উইথ ইয়োগার্ট – ফ্রুট ককটেল উইথ ইয়োগার্ট ডেজার্ট রেসিপি

উপকরণঃ

টক দই – ৪ টেবিল চামচ।

মিষ্টি দই – ২ টেবিল চামচ।

কমলার রস – ২ টেবিল চামচ।

লেবুর রস – ১ চা চামচ।

মধু – ১ চা চামচ।

ক্রিম চিজ – ১/২ কাপ।

চিনি – স্বাদমতো।

লবণ – স্বাদমতো।

চকোলেট সিরাপ – ১ টেবিল চামচ।

আপেল – ১/২ কাপ।

আঙুর – ১/২ কাপ।

পেঁপে – ১/২ কাপ।

কলা – ১/২ কাপ।

স্ট্রবেরি – ১/২ কাপ।

কিউই – ১/২ কাপ।

আনার – ১/২ কাপ।

চেরি – কয়েকটি।

কাজুবাদাম – ১ টেবিল চামচ।

পেস্তাবাদাম – ১ টেবিল চামচ।

প্রণালীঃ

আপেল, আঙুর, পেঁপে, কলা, স্ট্রবেরি, কিউই কিউব করে কেটে নিতে হবে। বাদাম ভেজে কেটে নিন। ক্রিম চিজ হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। এবার এতে টক দই, মিষ্টি দই, চিনি ও লবণ দিয়ে বিট করে নিন। এরপর বিট করা মিশ্রণের সাথে কিউব করে কাটা ফ্রুট, কমলার রস, লেবুর রস, আনার, মধু, বাদাম মিশিয়ে নিন। ফ্রুট মিশ্রণটি পরিবেশন পাত্রে ঢেলে ওপরে চকলেট সিরাপ, চেরি বা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। সিজেনাল যে কোন ফ্রুট দিয়ে ডেজার্টটি তৈরি করা যাবে।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর