খিচুড়ি

ভুনা খিচুড়ি

উপকরণঃ

মুগ ডাল – ১ কাপ ।

বাসমতী/ পোলাও চাল – ৩ কাপ ।

ঘি – ১/২ কাপ ।

পেঁয়াজ কুচি – ১/২ কাপ ।

আদা বাটা – ১ চা চামচ ।

রসুন বাটা – ২ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১ চা চামচ ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ ।

তেজপাতা – ২/৩ টি ।

লবঙ্গ – ২/৩ টি ।

দারুচিনি – ২/৩ টি ।

এলাচ – ২/৩ টি ।

লবণ – পরিমাণমতো ।

কাঁচামরিচ – ৪/৫ টি ।

প্রণালীঃ

প্রথমে ডাল অল্প আঁচে ভেজে নিতে হবে । ভাজা ডাল ঠাণ্ডা করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন ।চাল ধুয়ে পরিষ্কার করে নিন । চুলায় ঘি গরম করে পেঁয়াজ ,লবঙ্গ , দারুচিনি , এলাচ দিন । এবার চাল , আদা বাটা , রসুন বাটা , হলুদ গুঁড়ো , ধনে গুঁড়ো , জিরা গুঁড়ো দিয়ে ভালভাবে কষিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে দিন । লবণ , কাঁচামরিচ , তেজপাতা দিয়ে দিন । পানি শুকিয়ে এলে দশ মিনিট দমে রাখুন । হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভুনা খিচুরি।

এস/

ছবিঃসংগ্রহ

আরও খবর