পটেটো চিজ বল – পটেটো চিজ বল রেসিপি
পটেটো চিজ বল – পটেটো চিজ বল রেসিপি
উপকরণঃ
চিজ – পরিমাণমতো।
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ।
লবণ – স্বাদমতো।
কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ।
তেল – ভাজার জন্য।
ব্রেডক্রাম্ব – ১ কাপ।
ডিম – ১ টি।
প্রণালীঃ
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে স্ম্যাশড করে নিন। এবার আলুর সাথে জিরা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ মিশিয়ে নিন। চিজ টুকরো করে কেটে রাখুন। ডিম ফেটিয়ে রাখুন। এবার আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকার করে নিন। প্রত্যেক বলের মধ্যে গর্ত করে চিজের টুকরো ভরে গোলাকার করে নিন। তৈরি করা বলগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার পটেটো চিজ বল।
এস/
ছবিঃ সংগ্রহ

