মাটন কোফতা

মাটন কোফতা – মাটন কোফতা রেসিপি

উপকরণঃ      

খাসির মাংসের কিমা – ১/২ কেজি।

পেঁয়াজ কুচি – ১/২ কাপ।

আদা বাটা – ১ চা চামচ।

রসুন বাটা – ১ চা চামচ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।

ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।

কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ।

টকদই – ৩ টেবিল চামচ।

বেসন – ২ টেবিল চামচ।

লবণ – স্বাদমতো ।

এলাচি, লং, দারুচিনি গুঁড়ো – ১/২ চা চামচ।

তেল – ভাজার জন্য।

প্রণালীঃ

খাসির মাংসের কিমার সাথে সব উপকরণ মিশিয়ে আধঘণ্টা রেখে দিন। হাতে তেল মাখিয়ে গোল গোল কোফতার আকার করে নিন। কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর