বেগুন ভর্তা – বেগুন ভর্তা বানানোর রেসিপি
বেগুন ভর্তা
উপকরণঃ
বেগুণ – ২ টি ।
পেঁয়াজ – ১ টি ।
কাঁচামরিচ – ৪/৫ টি ।
শুকনোমরিচ – ২/৩ টি ।
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ ।
সরিষার তেল – ২ টেবিল চামচ বা পরিমাণমতো ।
লবণ – পরিমাণমতো ।
প্রণালীঃ
প্রথমে বেগুন ধুয়ে মুছে নিন। সামান্য তেল পুরো বেগুনে লাগিয়ে নিন । এবার গ্যাসের চুলায় অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিন । কয়েকটি কাঁচামরিচ ও শুকনো মরিচ টেলে নিন । বেগুন পোড়ান হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিন । বেগুনের সাথে পেঁয়াজ কুচি , কাঁচামরিচ কুচি , টালা মরিচ , লবণ ভালভাবে মাখিয়ে নিন । চুলায় তেল গরম করে তাতে মাখানো বেগুন দিয়ে দিন । অল্প আঁচে কিছুক্ষণ নাড়ুন । সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন । তৈরি হয়ে গেল বেগুন ভর্তা । সাদা ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম বেগুন ভর্তা ।
এস/
ছবিঃ সংগ্রহ

