প্রন সাসলিক – প্রন সাসলিক রেসিপি
প্রন সাসলিক – প্রন সাসলিক রেসিপি
উপকরণঃ
তেল – পরিমাণমতো।
টমেটো – ১ কাপ।
লবণ – স্বাদমতো।
মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
পেঁয়াজ – ১ কাপ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
লেবুর রস – ১ টেবিল চামচ।
প্রণালীঃ
মাঝারি সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ কিউব করে কেটে নিন। এবার চিংড়ি মাছ, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লবণ, রসুন বাটা, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে আধ ঘণ্টা মেরিনেট করুন। সাসলিকের কাঠি গুলোতে এক এক করে চিংড়ি মাছ, ক্যাপসিকাম, পেঁয়াজ গেঁথে নিন। চুলায় প্যানে তেল ব্রাশ করে অল্প আঁচে সাসলিক গুলো ভেঁজে নিন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন। তেলের পরিবর্তে বাটার ব্যবহার করা যায়। ভাঁজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার প্রন সাসলিক।
এস/
ছবিঃ সংগ্রহ

