মেয়োনিজ

মেয়োনিজ – মেয়োনিজ রেসিপি

উপকরণঃ

ডিম – ১টি।

লেবুর রস – ১ টেবিল চামচ।

সরিষা বাটা – ১ চা চামচ।

ভিনেগার – ১ চা চামচ।

তেল – ৩ কাপ।

লবণ – স্বাদমতো।

চিনি – পরিমাণমতো।

সাদা গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।

প্রণালীঃ

ডিম ফেটিয়ে নিন। ডিম, সরিষা বাটা, লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি, লেবুর রস ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। ভিনেগার দিয়ে দিন। এবার অল্প অল্প করে তেল দিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে ব্লেন্ডার বন্ধ করে দিন। নাস্তার সাথে পরিবেশন করুন মজাদার মেয়োনিজ। এটি এক সপ্তাহের জন্য ফ্রিজে সংরক্ষণ করা যাবে।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর