তেঁতুলের শরবত

তেঁতুলের শরবত – তেঁতুলের শরবত রেসিপি

উপকরণঃ

তেঁতুল – ১/২ কাপ।

পানি – ২ গ্লাস।

চিনি – স্বাদমতো।

লবণ – সামান্য।

মধু – ১ চা চামচ।

পুদিনা পাতা কুচি – ১ চা চামচ।

ভাজা জিরা গুঁড়ো – ১/৪ চা চামচ।

প্রণালীঃ

তেঁতুল পানি দিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার কচলে ক্বাথ বের করে নিন। এরপর তেঁতুলের সাথে পরিমাণমতো পানি, চিনি, লবণ, মধু, জিরা গুঁড়ো ব্লেন্ডারে বা গ্লাসে ভালোভাবে মিশিয়ে নিন। পুদিনা পাতা কুচি, বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা তেঁতুলের শরবত।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর