খাসির মাংসের সুস্বাদু রেজালা
খাসির মাংসের সুস্বাদু রেজালা
উপকরণঃ
খাসির মাংস -১ কেজি।
পেঁয়াজ বেরেস্তা – ১ কাপ।
টক দই – ১ কাপ।
আদা বাটা – ১ টেবিল চামচ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ।
পোস্ত দানা বাটা – ২ টেবিল চামচ ।
জিরা বাটা – ১ টেবিল চামচ।
দারুচিনি – কয়েক টুকরো।
তেজ পাতা – ৩/৪ টি।
এলাচ – ৫/৬ টি।
জয়ত্রী – পরিমাণমতো।
জয়ফল গুড়ো – পরিমানমতো।
লবঙ্গ – ৫ টি।
হলুদ গুড়ো – ১ চা চামচ।
মরিচ গুড়ো – ১ চা চামচ।
গোলমরিচ গুড়ো – ১ চা চামচ।
লবণ – পরিমানমতো।
গরম মসলা গুড়ো – ১ চা চামচ।
বাদাম বাটা – ১০০ গ্রাম ।
ঘি – ১ কাপ।
কাঁচা মরিচ – ৬/ ৭ টি।
দুধ – ১ কাপ।
কিশমিশ – কয়েকটি ।
চিনি- ১/২ চা চামচ ।
প্রণালীঃ
খাসির মাংস টুকরো করে কেটে নিন । এবার খাসির মাংসের সাথে একে একে পেঁয়াজ বেরেস্তা , টক দই , আদা বাটা , রসুন বাটা , পোস্ত দানা বাটা , জিরা বাটা , দারুচিনি , তেজপাতা , এলাচ , জয়ত্রী , জয়ফল গুড়ো , লবঙ্গ , হলুদগুড়ো , মরিচ গুড়ো , গোলমরিচ গুড়ো , লবণ ও গরম মসলা গুড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন । চল্লিশ মিনিট অপেক্ষা করুন , যাতে মসলা মাংসের ভেতর প্রবেশ করতে পারে । চুলায় পাত্র বসিয়ে অল্প আঁচে তাতে এক কাপ ঘি দিন । ঘি গরম হলে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন । একটু পর পর মাংস নেড়ে দিন যাতে নিচে লেগে না যায় । মাংস কিছুটা সেদ্ধ হলে এক কাপ দুধ দিয়ে দিন । প্রয়োজন না হলে আলাদা কোন পানি দেবেন না । এরপর কিশমিশ , বাদাম বাটা , কাঁচামরিচ দিয়ে ৫ / ৬ মিনিট রেখে দিন । তেল উপরে উঠে এলে নামিয়ে নিন । তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু খাসির মাংসের রেজালা । পোলাও , নান , পরোটা যে কোন কিছুর সাথে পরিবেশন করতে পারেন খাসির মাংসের রেজালা ।
এস/
ছবিঃ সংগ্রহ

