আমের কাশ্মীরি আচার –আমের কাশ্মীরি আচার
আমের কাশ্মীরি আচার –আমের কাশ্মীরি আচার
উপকরণঃ
আম – ৬টি।
চিনি – ৩/৪ কাপ।
পাঁচ ফোঁড়ন – ১ চা চামচ।
ভিনেগার – ১ কাপ।
লবণ – স্বাদমতো।
শুঁকনো মরিচ – ৫/৬ টি।
এলাচ – ৩/৪ টি।
দারুচিনি – ২/৩ টুকরো।
লবঙ্গ – ২/৩ টি।
আদা কুচি – ২ টেবিল চামচ।
প্রণালীঃ
আম ছিলে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কাটা আমের টুকরোগুলো চিনি দিয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। চুলায় একটি প্যানে এলাচ, দারুচিনি, লবঙ্গ টেলে চিনিতে ভিজিয়ে রাখা আম দিয়ে অল্প আঁচে রান্না করুন। ভিনেগার, আদা কুচি দিয়ে দিন। চিনির সিরা ঘন হয়ে এলে শুঁকনো মরিচ কুচি দিয়ে আরো কিছুক্ষণ অল্প আঁচে চুলায় রাখুন। রান্না হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করে রাখুন।
এস/
ছবিঃ সংগ্রহ

