সেদ্ধ আমের শরবত – সেদ্ধ আমের শরবত
সেদ্ধ আমের শরবত – সেদ্ধ আমের শরবত
উপকরণঃ
কাঁচা আম – ৪ টি ।
চিনি – পরিমাণমতো ।
বিট লবণ – স্বাদমতো ।
লবণ – সামান্য ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
সরষে বাটা – ১ চা চামচ ।
টালা জিরাগুঁড়ো – সামান্য ।
কাঁচামরিচ বাটা – ১/২ চা চামচ ।
প্রণালীঃ
প্রথমে ৪টি আম অল্প পানিতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে । ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে নিন । সব উপকরণ একসাথে মিশিয়ে ১৫/২০ মিনিট রেখে দিন । এরপর মিশ্রণটি অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন । এবার পরিমাণমতো পানি মিশিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন । এবার গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু সেদ্ধ আমের শরবত ।
এস/
ছবিঃ সংগ্রহ

