ছোলার সালাদ

ছোলার সালাদ

উপকরণঃ

ছোলা – ১ কাপ ।

শসা কুচি – ২ টেবিল চামচ ।

টমেটো কুচি – ১ টেবিল চামচ ।

পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ ।

আদা কুচি – ১/২ চা চামচ ।

ধনেপাতা কুচি – ১ চা চামচ ।

পুদিনাপাতা কুচি – ১ চা চামচ ।

কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।

ভাজা জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

লবণ – স্বাদ মতো ।

অলিভ অয়েল – ১ টেবিল চামচ ।

প্রণালীঃ

প্রথমে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে ।  একটি বাটিতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন । এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ছোলার সালাদ ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর