আম লাচ্ছি

আম লাচ্ছি – পাকা আমের লাচ্ছি

উপকরণঃ

পাকা আম – ২ টি ।

চিনি – ১ টেবিল চামচ ।

মিষ্টি দই – ১ কাপ ।

আমন্ড কুচি – ১ চা চামচ ।

পেস্তা বাদাম কুচি – ১ চা চামচ ।

লবণ – পরিমাণমতো ।

বরফ কুচি – পরিমাণমতো ।

প্রণালীঃ

 আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন । এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে আম ব্লেন্ড করে নিন । এরপর দই , চিনি , আমন্ড , পেস্তা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিন । এবার মিশ্রণটি বেন্ড করা আমের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় । ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আম লাচ্ছি ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর